শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা
অর্থনীতি

জুলাই মাসে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে এসেছে ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা রেমিট্যান্স।

জুলাই মাসে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। দেশের মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা, যা প্রতি ডলার ১২৩ টাকার হিসাবে নির্ধারিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (২২ জুলাই) এই তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) একদিনে প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের মুদ্রায় প্রায় ৯৫৯ কোটি ৪০ লাখ টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে ১৬৯ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৫০ শতাংশ।

প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন