বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

নভেম্বরে ২৩ দিনে রেমিট্যান্স ২৪২ কোটি ৮০ লাখ ডলার

নভেম্বরে ২৩ দিনে প্রবাসীরা ২৪২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের তুলনায় ৬.৯% বৃদ্ধি।

নভেম্বরে ২৩ দিনে রেমিট্যান্স ২৪২ কোটি ৮০ লাখ ডলার

চলতি মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪২ কোটি ডলার।

এতে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

বিজ্ঞাপন