সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিদায়ী অর্থ বছরের ১১ মাসে সৌদি থেকে ৫২৮ কোটি ডলারের রেমিট্যান্স

বিদায়ী অর্থবছরের ১১ মাসে সৌদি আরব থেকে ৫২৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

বিদায়ী অর্থ বছরের ১১ মাসে সৌদি থেকে ৫২৮ কোটি ডলারের রেমিট্যান্স

বিদায়ী অর্থবছরের ১১ মাসে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। এই সময়ে মোট ৫২৭ কোটি ৯৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা মোট রেমিট্যান্স আয়ের ১৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গত অর্থবছরের ১১ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা মোট ৩ হাজার ২৭৭ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

এই সময়ে সৌদি আরব, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র — এই পাঁচটি দেশ থেকে এসেছে ২ হাজার ২৫ কোটি ডলার, যা মোট রেমিট্যান্সের প্রায় ৬২ শতাংশ।

যুক্তরাজ্য থেকে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যা ৪৬৮ কোটি ৫৮ লাখ ডলার। সংযুক্ত আরব আমিরাত থেকে ৪২৭ কোটি ৮২ লাখ ডলার, মালয়েশিয়া থেকে ৩২২ কোটি এবং যুক্তরাষ্ট্র থেকে ২৭৮ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি বছরের জুন মাসের রেমিট্যান্সের তথ্য বাংলাদেশ ব্যাংক এখনও প্রকাশ করেনি।

বিজ্ঞাপন