বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা মার্কিন সেনা নিহতের প্রতিশোধে ইরানে ৮ম দফা হামলা
অর্থনীতি

২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ২০ বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ২০ বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি ঘটেছে।

২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ২০ বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ২০ বিলিয়ন ডলার যোগ হয়েছে বলে জানিয়েছে ব্যাংক অব আমেরিকা (বিওএ)। প্রতিষ্ঠানটির মতে, টুর্নামেন্টকে কেন্দ্র করে আয়োজক শহরগুলোতে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।

ব্যাংক অব আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান ময়নিহান জানান, বিশ্বকাপের ফলে সৃষ্ট মোট ৪০ বিলিয়ন ডলারের নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রে হয়েছে। তিনি বলেন, "ক্যানসাস সিটির মতো আয়োজক শহরগুলোতে ব্যয়ের প্রবৃদ্ধি অন্যান্য শহরের তুলনায় বেশি দেখা যাচ্ছে।"

প্রতিষ্ঠানের বিশ্লেষণে দেখা গেছে, তাদের ৭ কোটি গ্রাহক বর্তমানে মাসে ৪শ' বিলিয়ন ডলারের বেশি ব্যয় করছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ থেকে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জুন মাসে ক্রেডিট ও ডেবিট কার্ডে মোট ব্যয় আগের বছরের তুলনায় ৬.৩ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরো জানিয়েছে, জুনে খুচরা বিক্রি ও খাদ্যসেবা খাতে বিক্রি ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বকাপের কারণে বার ও রেস্তোরাঁয় ব্যয় ৩.৮ শতাংশ বেড়েছে, এবং বিমান ভ্রমণ ও অবকাশযাপন খাতে ব্যয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

যদিও বিওএ'র প্রতিবেদনে বিদেশি দর্শকদের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি, ফলে প্রকৃত অর্থনৈতিক প্রভাব আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিউইয়র্ক/নিউ জার্সি বিশ্বকাপ আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, জুন মাসে দর্শকরা সেখানে ১.২ বিলিয়ন ডলার ব্যয় করেছেন।

অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও, কর্মসংস্থানে বিশ্বকাপের প্রভাব প্রত্যাশার তুলনায় কম ছিল। জুনে যুক্তরাষ্ট্রে নতুন চাকরি সৃষ্টি হয়েছে মাত্র ৫৭ হাজার, যা পূর্বাভাসের চেয়ে কম।

ভবিষ্যতে আরও টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বোস্টন ২০৩১ সালের ফিফা নারী বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে গত রোববার ফাইনালের মাধ্যমে শেষ হয়। ফাইনালে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে শিরোপা জেতে।

বিজ্ঞাপন