শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সিএনজি ফিলিং স্টেশন বন্ধের হুমকি, দাম বাড়ানোর দাবি

সিএনজি ফিলিং স্টেশন বন্ধের হুমকি, দাম বাড়ানোর দাবি জানালেন মালিকরা।

সিএনজি ফিলিং স্টেশন বন্ধের হুমকি, দাম বাড়ানোর দাবি

গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

আজ মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়। অ্যাসোসিয়েশন জানায়, সিএনজি গ্যাসের দাম বাড়াতে হবে এবং কমিশন ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি পূরণ না হলে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতীকীভাবে সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, যদি তাদের দাবি আদায় না হয়, তবে আগামী ২৩ আগস্ট রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।

বিজ্ঞাপন