বুধবার, ২২ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ইউনিলিভার বাংলাদেশ জিতেছে মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার

ইউনিলিভার বাংলাদেশ জিতেছে মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কারসহ পাঁচটি সম্মাননা।

ইউনিলিভার বাংলাদেশ জিতেছে মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে এবং আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি মোট পাঁচটি সম্মাননা লাভ করে।

ইউনিলিভার বাংলাদেশ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ এবং ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ খেতাব অর্জন করেছে। এছাড়াও, সহযাত্রা: কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট উদ্যোগের জন্য সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি।

স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড উদ্যোগের জন্য ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ক্যাটাগরিতে এবং ইউ-রিফিল ২.০ অ্যান্ড রিইঞ্জিনিয়ারিং প্যাকেজিং উদ্যোগের জন্য রেসপনসিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন ক্যাটাগরিতে ইউনিলিভার বাংলাদেশ সম্মানজনক স্বীকৃতি পেয়েছে।

পুরস্কার গ্রহণ করেন হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড শাদমান সাদিকিন। এই স্বীকৃতিগুলো বাংলাদেশে টেকসই ব্যবসায়িক চর্চা, উদ্ভাবন ও কার্যকর অংশীদারত্বের মাধ্যমে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরিতে ইউনিলিভার বাংলাদেশের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

বিজ্ঞাপন