বুধবার, ২২ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের তীব্র সংকটের ঘোষণা

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের তীব্র সংকটের কারণে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের তীব্র সংকটের ঘোষণা

সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

সোমবার (২০ জুলাই) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিতাস গ্যাস জানায়, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাসের অধিভুক্ত বেশ কিছু এলাকায় শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহক পর্যায়ে প্রয়োজনীয় চাপ বজায় রাখা সম্ভব হচ্ছে না।

এ কারণে অনেক এলাকায় গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন