বুধবার, ২২ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের ২৯ ব্যাংককে খেলাপি ঋণ কমানোর ৬ মাসের আলটিমেটাম

বাংলাদেশ ব্যাংক ২৯ ব্যাংককে খেলাপি ঋণ কমানোর জন্য ৬ মাসের আলটিমেটাম দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ২৯ ব্যাংককে খেলাপি ঋণ কমানোর ৬ মাসের আলটিমেটাম

বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ নিয়ন্ত্রণের লক্ষ্যে ২৯টি ব্যাংকের জন্য আলাদা নির্দেশনা জারি করেছে। আগামী ছয় মাসের মধ্যে যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার ২০ শতাংশের বেশি, তাদেরকে তা কমাতে হবে।

যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ থেকে ২০ শতাংশের মধ্যে রয়েছে, সেগুলোকে ১০ শতাংশের নিচে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট খেলাপি ঋণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে হস্তান্তর করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান সম্প্রতি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করেন এবং এসব নির্দেশনা প্রদান করেন। বৈঠকে নতুন খেলাপি ঋণ সৃষ্টি ঠেকানো, পুনঃতফসিলে নিবিড় তদারকি, এবং বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে বকেয়া আদায় জোরদারের বিষয়েও আলোচনা হয়।

গত ১২ থেকে ১৯ জুলাই পর্যন্ত খেলাপি ঋণ কমানোর কর্মপরিকল্পনা নিয়ে ২৯ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যাংকগুলোর কার্যক্রমের উপর নজরদারি বাড়ানোর লক্ষ্যে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন