মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩% বৃদ্ধি

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩% বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান হামলার কারণে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩% বৃদ্ধি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে গেছে। রোববার (১৯ জুলাই) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। গত সপ্তাহে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর জাহাজ চলাচল কমে গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র গত বুধবার ইরানের বন্দরের ওপর পুনরায় নৌ অবরোধ আরোপ করেছে। এর ফলে সেখানে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রে জ্বালানির দামও বাড়ছে, তবে দেশের প্রতি গ্যালন গ্যাসোলিনের জাতীয় গড় দাম এখনও ৪ ডলারের নিচে রয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ৩ দশমিক ৯৯২ ডলার। যুদ্ধ শুরুর আগের তুলনায় এটি প্রায় ৩৪ শতাংশ বেশি।

বিজ্ঞাপন