সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তিতে আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।

যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তিতে আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম কমতে শুরু করেছে।

সিএনএনের তথ্য অনুযায়ী, সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪.১ শতাংশ কমে গেছে। অপরিশোধিত জ্বালানি তেলের আরেক ব্র্যান্ড, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) এর দামও কমেছে ৪.৭২ শতাংশ। বর্তমানে WTI প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮০ ডলারে।

এটি তিন মাস পর প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন