সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারে ইতিবাচক পরিস্থিতি লক্ষ্য করা গেছে। ডিএসইএক্স সূচক প্রায় ১০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৫ পয়েন্টে অবস্থান করছে।
রোববার লেনদেনের শুরু থেকেই ঢাকার শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা ছিল। দিনশেষে ডিএসইএক্স সূচক ১০৪ দশমিক ৯৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৬২৫ পয়েন্টে পৌঁছেছে।
আজ শেয়ারবাজারে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ১১৯ কোটি ৮০ লাখ টাকা বেশি।
লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৪৬টির শেয়ার দর বেড়েছে, ৯৬টির দর কমেছে এবং ৫০টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে রয়েছে বিডি থাই, দ্বিতীয় স্থানে সামিট এলায়েন্স এবং তৃতীয় স্থানে জেনেক্স ইনফোসিস।
দর বৃদ্ধির শতাংশের দিক থেকে প্রথম স্থানে রয়েছে প্রভাতী ইন্সুরেন্স, দ্বিতীয় স্থানে ইসলামী ব্যাংক এবং তৃতীয় স্থানে লংকাবাংলা ফাইন্যান্স।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়ে ১৪৭ দশমিক ছয় দুই পয়েন্ট হয়েছে, যেখানে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ২১ লাখ টাকা।