সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

প্রথম কার্যদিবসে নেতিবাচক প্রবণতা দুই শেয়ারবাজারে

সপ্তাহের প্রথম কার্যদিবসে দুই শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা, ডিএসই সূচক ২১ পয়েন্ট কমেছে।

প্রথম কার্যদিবসে নেতিবাচক প্রবণতা দুই শেয়ারবাজারে

সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক প্রবণতা দেখা গেছে দেশের দুই শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ২১ পয়েন্ট কমে ৫,৬৩৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন লেনদেন হয়েছে ১ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় এটি ১৯৪ কোটি ৭৭ লাখ টাকা কম। লেনদেনে অংশগ্রহণকারী ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৭১টির শেয়ার দর বেড়েছে, ২৯৮টির কমেছে এবং ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইএক্স সূচকের পতন শুরু হয় দিনের শুরু থেকেই। বেলা বাড়ার সাথে সাথে সূচকটি নিম্নমুখী হতে থাকে। দিনের শেষে সূচক ২১ দশমিক চার আট পয়েন্ট কমেছে।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা, দ্বিতীয় স্থানে সামিট এলায়েন্স এবং তৃতীয় স্থানে আইপিডিসি ফাইন্যান্স।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১০৪ দশমিক তিন শূন্য পয়েন্ট কমে ৩০ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন