বিশ্বব্যাংক সতর্ক করেছে যে, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম নতুন করে বাড়তে পারে। সম্প্রতি প্রকাশিত তাদের সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ুগত পরিবর্তন বা এল নিনো’র প্রভাবে খাদ্যদামের এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিশেষ করে ইরান ও মধ্যপ্রাচ্যের সংকটের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি ও সার পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এল নিনোর কারণে খাদ্যপণ্যের দাম আগের সব পূর্বাভাসকে ছাড়িয়ে যেতে পারে।
এছাড়া, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় বীমা বা আর্থিক সক্ষমতা না থাকায় সাহারা মরুভূমিসংলগ্ন আফ্রিকার বিভিন্ন অঞ্চলের দেশগুলো সবচেয়ে বেশি খাদ্যঝুঁকিতে পড়বে।