বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

৪৪ শতাংশ স্নাতক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে: বিশ্বব্যাংক প্রতিবেদন

বাংলাদেশে ৪৪ শতাংশ স্নাতক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে, বিশ্বব্যাংক জানিয়েছে।

৪৪ শতাংশ স্নাতক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে: বিশ্বব্যাংক প্রতিবেদন

বাংলাদেশের কর্মক্ষম জনগণের সংখ্যা বৃদ্ধি পেলেও, দেশের অর্থনৈতিক উন্নয়ন তাতে পুরোপুরি কাজে লাগছে না। আজ মঙ্গলবার রাজধানীর এক হোটেলে প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ৮৪ শতাংশ কর্মী অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে, যার মধ্যে ৪৪ শতাংশ স্নাতক ডিগ্রিধারী।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০৫১ সালে বাংলাদেশ প্রবীণ সমাজে প্রবেশ করবে। এ সময়ের আগেই দক্ষতা উন্নয়ন না করা হলে, তা দেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জিং হবে। বর্তমানে দেশে প্রায় ৫ কোটি ৮০ লাখ কর্মী অনানুষ্ঠানিক খাতে কাজ করছে, যা মোট কর্মীর ৮৪ শতাংশ।

বিশ্বব্যাংকের দক্ষীণ এশীয় পরিচালক জেম মেটে বলেন, ‘বাংলাদেশের কর্মক্ষম জনগণের সুযোগ কাজে লাগাতে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের বাধা দূর করতে হবে।’

সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ জানান, নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানো বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তরুণদের বাজার উপযোগী দক্ষতা তৈরী এবং শিল্প ও সেবা খাতে উৎপাদনশীল কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দিচ্ছে এবং দেশের আর্থিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা ও বাস্তব চাহিদা বিবেচনায় পরিকল্পনা করছে। স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদি পরিচর্যা এবং বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন আলোচকরা।

বিজ্ঞাপন