বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশে ৮৪ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে কাজ করছে

বাংলাদেশে ৮৪ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে কাজ করছে, যা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশে ৮৪ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে কাজ করছে

বাংলাদেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বৃদ্ধি পেলেও, তাদের অধিকাংশই উৎপাদনশীল কাজে সম্পৃক্ত হতে পারছে না। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের ৮৪ শতাংশ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত, যার মধ্যে ৪৪ শতাংশ স্নাতক ডিগ্রিধারী।

প্রতিবেদনটি মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রকাশিত হয়। এতে বলা হয়, ২০৫১ সালে প্রবীণ সমাজে প্রবেশ করার আগে দক্ষতা উন্নয়ন না হলে, বাংলাদেশের অর্থনীতির জন্য তা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ৫ কোটি ৮০ লাখ কর্মী অনানুষ্ঠানিক খাতে কাজ করছে, যা মোট কর্মীর প্রায় ৮৪ শতাংশ। নতুন কর্মসংস্থান সৃষ্টির গতি ধীর।

বিশ্বব্যাংকের দক্ষীণ এশীয় পরিচালক জেম মেটে বলেন, 'বাংলাদেশের কর্মক্ষম জনগণের সুযোগ কাজে লাগাতে কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন জরুরি।'

সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ জানান, নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানো এবং তরুণদের জন্য বাজার উপযোগী দক্ষতা তৈরি করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'সরকার কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দিচ্ছে এবং জনগণের প্রত্যাশা ও বাস্তব চাহিদা অনুযায়ী পরিকল্পনা করছে।'

আলোচকদের মতে, স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদী পরিচর্যা এবং বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তার ব্যবস্থা এখন থেকেই জোরদার করা উচিত।

বিজ্ঞাপন