শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করার লক্ষ্য সরকারের

যুবসমাজের স্বাবলম্বী হতে দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছে সরকার।

দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করার লক্ষ্য সরকারের

দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করাই সরকারের মূল লক্ষ্য। যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চায় সরকার, এ কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর শিশু একাডেমিতে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত র‍্যালির উদ্বোধনে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে ফ্রিল্যান্সিং ও আইসিটি প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন করে কীভাবে যুবকদের স্বাবলম্বী করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও জানান, আগামীকাল রোববার সারাদেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় যুবর‍্যালির মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের সাতদিনব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যুবকদের জন্য এই কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করে, যা তাদের উন্নয়নে সহায়ক হবে।

বিজ্ঞাপন