শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মুন্সিগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ, শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত সুদানে মার্কেটে হামলা, ১০০ এর বেশি নিহত: মানবাধিকার সংগঠন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি
শিক্ষা

রাষ্ট্রপতির ভাষণে দক্ষ জনশক্তি ও বহুভাষা শিক্ষার গুরুত্ব

রাষ্ট্রপতি দক্ষ জনশক্তি ও বহুভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন।

রাষ্ট্রপতির ভাষণে দক্ষ জনশক্তি ও বহুভাষা শিক্ষার গুরুত্ব

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি তৈরি এবং একাধিক ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বঙ্গভবনে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে বিষয় দুটিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা তাদের বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা, পাঠ্যক্রম ও সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল জানায়, তারা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে।

এছাড়া, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয় লক্ষ্য ‘ক্ষুধামুক্তি’ অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে ৫৭তম স্থান লাভ করেছে বিশ্ববিদ্যালয়টি। রাষ্ট্রপতি এ সাফল্যের কথা শুনে সন্তোষ প্রকাশ করেন।

অন্যদিকে, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক জানান, তাঁদের শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করছেন।

রাষ্ট্রপতি সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় দুটির প্রতিনিধিদের প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ করেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং বিশ্ববিদ্যালয় দুটির উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ট্রেজারাররা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন