বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এইচএসসি ও সমমানের ফল ৩১ অক্টোবর প্রকাশিত হবে

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ৩১ অক্টোবর প্রকাশ হবে।

এইচএসসি ও সমমানের ফল ৩১ অক্টোবর প্রকাশিত হবে

শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী ৩১ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

মন্ত্রী বলেন, নির্ধারিত সময়েই নতুন বছরের বই বিতরণ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের সকল বই নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। ২০২৭ সালের ১ জানুয়ারির আগেই সমস্ত বিতরণ সম্পন্ন হবে এবং কোনো অবস্থাতেই ২৭ সালে যাবে না।

বইয়ের গুণগত মান ও মাননিয়ন্ত্রণে কোনো ছাড় দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পাঠ্যক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, স্পোর্টস অ্যান্ড সংস্কৃতি আনন্দময় শিক্ষা, আমার কারিগরি শিক্ষা বিভাগীয় এবং পৌর ও জেলা শহরগুলোর জন্য ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত একটি ঐচ্ছিক বিষয়।

বিশেষজ্ঞদের গবেষণার ফলেই পাঠ্যক্রমে এসব পরিবর্তন ও নতুন বই যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামীতে শিক্ষার পরিবেশকে আরও সুন্দর ও আধুনিক করে তুলবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন