আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ১৯ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সভায় গৃহীত এই সিদ্ধান্তের ফলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের আওতায় বর্তমানে এলএলবি অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বার্থ বিবেচনায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা আগামী ১ জানুয়ারি ২০৩০ তারিখ থেকে কার্যকর হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে যে, উল্লিখিত তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তির পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করা হবে।