শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুবার্ষিকী আজ

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুবার্ষিকী আজ, তিনি ২০২০ সালে মৃত্যুবরণ করেন।

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর। ২০২০ সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন।

ব্যারিস্টার রফিক-উল হক বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের পক্ষে সুপ্রিমকোর্টে আইনি লড়াই পরিচালনা করেন তিনি।

তিনি তার সুদীর্ঘ আইন পেশায় দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আইনি সংস্থার দায়িত্ব পালন করেছেন। মরহুম রফিক-উল হক অর্থ, ব্যাংকিং এবং ক্রেডিটবিষয়ক জাতীয় কমিশনের সদস্য, কমিশনের অধীনস্থ ব্যাংকিং আইনবিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান, করপোরেট আইন কমিটির চেয়ারম্যান এবং কোম্পানি আইন রিফর্ম কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মানবহিতৈষী ও সমাজসেবক হিসেবে পরিচিত ব্যারিস্টার রফিক-উল হক বিভিন্ন শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এর মধ্যে রয়েছে আহছানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আদ-দ্বীন ওমেন্স মেডিকেল কলেজ, ঢাকা শিশু হাসপাতাল, বারডেম হাসপাতাল, ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল এবং আহছানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতাল।

তিনি এসব প্রতিষ্ঠানের স্থাপনে নিজস্ব তহবিল থেকে প্রচুর অনুদান প্রদান করেছেন।

বিজ্ঞাপন