রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মাদ্রাসা নিয়ে সরকারের অবস্থান প্রয়োজন: অধ্যাপক নিস্তার জাহান কবীর

মাদ্রাসা সম্পর্কে সরকারের অবস্থান প্রয়োজন বলে মন্তব্য করেছেন অধ্যাপক নিস্তার জাহান কবীর।

মাদ্রাসা নিয়ে সরকারের অবস্থান প্রয়োজন: অধ্যাপক নিস্তার জাহান কবীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিস্তার জাহান কবীর বলেছেন, দেশের আনাচে-কানাচে নানান মাদ্রাসা সম্পর্কে সরকারের অবস্থান প্রয়োজন। তিনি শনিবার (২৪ অক্টোবর) এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন।

অধ্যাপক কবীর তার পোস্টে উল্লেখ করেন, ধর্ষণকারী, বলৎকারকারী, নির্যাতনকারী এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, "আমি মনে করি এদের প্রকাশ্যে থু থু দেবার ব্যবস্থা করা উচিৎ।"

তিনি আরও বলেন, "এরা ধর্মের শিক্ষক এবং ধর্মের কথা বলে ধর্মকে অপমানিত করেছে এবং করছে। সাধারণ মানুষ হিসেবে অসংখ্য মানুষ এদের অনুসরণ করে এবং এদের কথায় বিশ্বাস করেন।"

একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, "এক বাবা তার ছোট মেয়েটির প্রতি অপমানের পর রাগ হয়ে এক মাদ্রাসার শিক্ষককে মারধর করেছে।" তিনি এ ঘটনার পেছনের মানসিকতা বোঝার আহ্বান জানান।

অধ্যাপক কবীর বলেন, "বর্তমানে একদল নতুন ফতোয়া নিয়ে বের হয়েছে, যা ভয় দেখাচ্ছে যে যারা মারধর করবে, তাদের জানাজা পড়ানো হবে না।" তিনি এ ধরনের ফতোয়াবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেন।

তিনি বলেন, "এরা নিজেদের 'আলেম', 'ওলামা', 'পীর', 'মাশায়েক' বলে দাবি করেন। কিন্তু তাদের কাজের মাধ্যমে তারা ধর্মকে অপমানিত করছেন।"

অধ্যাপক কবীর সরকারের প্রতি আহ্বান জানান যে, সকল মাদ্রাসার অনুমোদন নিশ্চিত করা প্রয়োজন। তিনি মনে করেন, সরকারের অবস্থান গ্রহণ করলে ভুয়া ফতোয়াবাজদের সংখ্যা কমবে এবং এই সেক্টরের মূর্খতার পরিমাণও হ্রাস পাবে।

বিজ্ঞাপন