আগামীকাল শনিবার রাজধানীর কিছু এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার হতে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশে নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোহার সাহারা, ভাটারা, বারিধারা জে ব্লকসহ পার্শ্ববর্তী এলাকায় সকল শ্রেণীর গ্রাহকপ্রান্তে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।