রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মানিকগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে, তিতাসের ঘোষণা

মানিকগঞ্জে সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, জানিয়েছে তিতাস গ্যাস।

মানিকগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে, তিতাসের ঘোষণা

আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলাবার সকাল ৮টা পর্যন্ত মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, ধামরাই ডিআরএস-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণ কাজের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর এবং শিবালয় এলাকায়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস বন্ধ থাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন