ধামরাই ও মানিকগঞ্জের কিছু এলাকায় গ্যাস সরবরাহ আগামী ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এ সময়ে ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর এবং শিবালয় এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাস সরবরাহ বন্ধের এই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপও কম থাকতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।