মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মঙ্গলবার গাজীপুর ও টাঙ্গাইলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

মঙ্গলবার গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ১৬ ঘণ্টা।

মঙ্গলবার গাজীপুর ও টাঙ্গাইলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১৬ ঘণ্টা ধরে ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি গ্যাস সঞ্চালন লাইনে এই কাজ চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, সংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন