বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

নারায়ণগঞ্জে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নারায়ণগঞ্জে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, জানালো তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ শনিবার (৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতের জন্য শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রুপসী, বরপা, ভুলতা মোড় এলাকায় এবং মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের জন্য।

এছাড়া, কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকার সম্ভাবনাও রয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন