বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

আদ্-দ্বীনের ২ কর্মীকে সাংবাদিকদের সাথে ঘটনার পর অব্যাহতি

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সাথে ঘটনার পর ২ কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

আদ্-দ্বীনের ২ কর্মীকে সাংবাদিকদের সাথে ঘটনার পর অব্যাহতি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় সাংবাদিকদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ২ জন কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচ আর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তারিকুল ইসলাম মুকুলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন শেষে চলে যাওয়ার পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের স্বার্থে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করলে এক সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের ঝাড়ুদার সম্বোধন করেন, যা কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। এসময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে দুইজন কর্মীকে দোষী সাব্যস্ত করে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া, কর্মীদের সামাজিক মর্যাদার স্বার্থে অব্যাহতিপ্রাপ্ত কর্মীদের পরিচয় গোপন রাখা হয়েছে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন