মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশের জবাব দিতে হবে

স্বাস্থ্যমন্ত্রী আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশের জবাব দিতে হবে

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশের জবাব দিতে হবে আগামীকাল রোববার বিকেলের মধ্যে। তিনি বলেন, সন্তোষজনক উত্তর না পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৬ জুন) দুপুরে মিন্টো রোডে স্বাস্থ্যখাতের অগ্রগতি বিষয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র সরণী থেকে শুরু করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি পালন করা হয়।

মন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রয়েছে। আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ে আরও ১ লাখ স্যালাইন আসবে। এর আগে, ১ লাখ স্যালাইন বিদেশ থেকে বিনামূল্যে এসেছে, ফলে মোট মজুদ দাঁড়াবে ২ লাখে।

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় এই স্যালাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে আরও স্যালাইন সংগ্রহের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন