মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

ঠাকুরগাঁও সীমান্তে ১১ জনকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ঠাকুরগাঁও সীমান্তে ১১ জন পুশইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে।

ঠাকুরগাঁও সীমান্তে ১১ জনকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ঠাকুরগাঁও সীমান্তে ১১ জনকে পুশইন করার চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩ টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে এই ঘটনা ঘটে।

৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিনজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশুকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে।

বিজিবি সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুশইন প্রচেষ্টা প্রতিহত করেন। বর্তমানে ঐ নারী, পুরুষ এবং শিশুরা ভারতে অবস্থান করছে। বিজিবি সদস্যরা এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজ্ঞাপন