ভারত সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা অব্যাহত রয়েছে। আজ, ২২ জনকে পুশইন করার চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী।
শনিবার ভোর ৪টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্তে ৮ নারীসহ ৯ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবি ও গ্রামবাসীর বাধার কারণে তারা শূন্যরেখায় অবস্থান করছেন।
এছাড়া, ফেনীর পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইন করার চেষ্টা করা হয়, কিন্তু বিজিবি তাদের প্রতিহত করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সবাই ভারতীয় নাগরিক।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ৭ জনকে শুক্রবার পুশইনে ব্যর্থ হয়ে ফিরিয়ে নেওয়া হয়। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা থেকে ৩০ গজ ভেতরে, ভারতের দিকে অবস্থান করছেন।
পুশইন প্রতিরোধে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থানের কথা জানানো হয়েছে।