বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান শনিবার পূর্বাচল নিউ টাউনের নীলা মার্কেট পরিদর্শন করেন। এ পরিদর্শনটি বাংলা কিউআর (Bangla QR) ক্যাম্পেইনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গভর্নর মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।
গভর্নর বলেন, "বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন কেনাকাটায় নিরাপদ, দ্রুত ও সহজ পেমেন্ট মাধ্যম হিসেবে কাজ করবে।" তিনি নিজেও বাজার থেকে বিভিন্ন পণ্য কিনে বাংলা কিউআরের মাধ্যমে মূল্য পরিশোধ করেন।
গভর্নরের এই উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহ ও সচেতনতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
নীলা মার্কেট পরিদর্শনের সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যাংক ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।