শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় পুশইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় পুশইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফের পুশইন করার চেষ্টা করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে দর্শনা সীমান্ত দিয়ে ৫ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।

বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান এক বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত পিলার ৭৬/৪-এস বরাবর অবস্থিত গেট দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের মাধ্যমে ১ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ১ জন শিশুকে মোট ৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়।

বিজিবি টহল দলের নজরে আসার পর, তারা ওই ৫ জনকে বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে এবং সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করে।

পরবর্তীতে বিএসএফ উক্ত ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। বিজিবির তৎপরতায় অবৈধ পুশ-ইনের প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়।

বিজ্ঞাপন