শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানোর নির্দেশনা

সরকার ১৭ জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে।

ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানোর নির্দেশনা

সরকার পুলিশের ডিআইজি পদমর্যাদার ৩ জনসহ মোট ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ২ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, এবং সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান অন্তর্ভুক্ত রয়েছে।

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সিআইডির মোহাম্মদ সরোয়ার হোসেন, রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের বিধান ত্রিপুরা, এবং সুলতানা নাজমা হোসেন উল্লেখযোগ্য। অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ স্টাফ কলেজের এ কে এম ইকবাল হোসেন ও এপিবিএনের সহেলী ফেরদৌস।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন