শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
নোয়াখালীতে প্রাইভেট পড়তে গিয়ে ১৩ বছরের ছাত্রী ধর্ষণের শিকার আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, ৮ লাখ মানুষ পানিবন্দি গায়ানার ফেরি দুর্ঘটনায় ১০০ জনের মৃত্যু, পরিবারের সদস্যরা উত্তর চান ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২ ইরানে মার্কিন হামলায় ৫৩ বেসামরিক নাগরিক নিহত হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের
জাতীয়

পাইকগাছায় রান্না করা গরুর মাংস সবুজ হওয়ায় থানায় নিয়ে যাওয়া

পাইকগাছায় রান্না করা গরুর মাংস সবুজ হওয়ায় থানায় নিয়ে যাওয়া হয়।

পাইকগাছায় রান্না করা গরুর মাংস সবুজ হওয়ায় থানায় নিয়ে যাওয়া

খুলনার পাইকগাছায় রান্নার পর গরুর মাংস সবুজ রঙ ধারণ করায় স্থানীয় একটি পিকনিকের কর্মচারীরা কড়াইসহ থানায় যান। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

পাইকগাছা বাজারের মডার্ন বেকারির ২৫ জন কর্মচারী পিকনিকের আয়োজন করেন। এ সময় কর্মচারী টিটন হোসেন বাজারের ইসমাইলের দোকান থেকে চার কেজি গরুর মাংস কেনেন। রান্না করার পর মাংসের রং সবুজ হয়ে যায়, যা নিয়ে তারা প্রথমে মাংসের দোকানে যান।

স্থানীয়রা ও পুলিশ জানায়, পরবর্তীতে তারা ইউএনও অফিসে যান। ইউএনও অফিস থেকে থানায় নিয়ে যেতে বলা হলে তারা থানায় যান। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।

মাংস বিক্রেতা ইসমাইল হোসেন জানান, সকালে তারা মাংস নিতে আসেন। তখন আজকের জবাই করা মাংস বিক্রি হয়ে গেছে। তাই তিনি ফ্রিজের মাংস নিতে বলেন। তিনি দাবি করেন, মাংসে কোনো রাসায়নিক দ্রব্য মেশানো হয়নি।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাংস নিয়ে আসা কর্মচারীরা কিছুক্ষণ থানায় ছিলেন এবং পরে চলে যান। তারা অভিযোগ করেননি। তবে সাম্প্রতিক সময়ে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কিছু মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন