শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় ৫৩ বেসামরিক নাগরিক নিহত হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত
জাতীয়

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ১০৭ ঘণ্টা পর বন্ধ

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ১০৭ ঘণ্টা পর বন্ধ করা হয়েছে, পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমেছে।

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ১০৭ ঘণ্টা পর বন্ধ

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে আসায় ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) রাত ১১টায় সব জলকপাট বন্ধ করে দেয়া হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের (পিডিবি) ব্যবস্থাপক। কেন্দ্রের সূত্রে জানা গেছে, বুধবার হ্রদের পানির সমতল ছিল ১০৩ দশমিক ৩১ ফুট মিন সি লেভেল (এমএসএল), যেখানে বিপৎসীমা ১০৯ দশমিক ০০ ফুট মিন সি লেভেল (এমএসএল)।

পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় জলকপাটগুলো বন্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

ভবিষ্যতে ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর আবার বাড়লে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি টানা ভারী বৃষ্টিপাতের কারণে হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় গত শনিবার (১৮ জুলাই) স্পিলওয়ের ১৬টি জলকপাট একযোগে ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল।

বিজ্ঞাপন