সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নদী ব্যবস্থাপনায় সহযোগিতার প্রতিশ্রুতি চীনের রাষ্ট্রদূতের

নদী ব্যবস্থাপনায় চীন ও বাংলাদেশের সহযোগিতার প্রতিশ্রুতি, ১ লাখ ডলার অনুদান প্রদান।

নদী ব্যবস্থাপনায় সহযোগিতার প্রতিশ্রুতি চীনের রাষ্ট্রদূতের

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, নদী ব্যবস্থাপনায় চীন ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে, যা বন্যায় ক্ষতির পরিমাণ কমাতে সহায়ক হবে।

তিনি বুধবার সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে ১ লাখ মার্কিন ডলার অনুদান প্রদানকালে এই তথ্য জানান। রাষ্ট্রদূত বলেন, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় তিনি উল্লেখ করেন, দুই দেশের রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে এই সহযোগিতা মানবিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন তাদের সহায়তা করেছে। দুর্যোগ মোকাবিলায় চীন সবসময় আর্থিক ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখবে।’

তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও উদ্ধার তৎপরতা জোরদারে চীন বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেবে। চীন সবসময় বাংলাদেশের জনগণের স্বার্থ উন্নয়নে কাজ করতে আগ্রহী।

রাষ্ট্রদূত ওয়েন বলেন, ‘বন্যা ও ভূমিধসের মত দুর্যোগ পরিস্থিতিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।’

বিজ্ঞাপন