শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা
জাতীয়

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত

আসামে ভয়াবহ বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

রাজ্যের ১৬টি জেলায় সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এক দিনে সবচেয়ে বেশি ১৩ জনের মৃত্যু হয়েছে শিবসাগর জেলায়। এছাড়া চরাইদেও জেলায় ৫, গোলাঘাটে ২ এবং জোরহাটে ১ জন মারা গেছে।

বন্যার পানিতে ২৪ হাজারের বেশি হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসনের খোলা ২৭৩টি ত্রাণ শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রে বর্তমানে সোয়া এক লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

স্থানীয় প্রশাসনের পাশাপাশি উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ, সেনাবাহিনী ও বিমানবাহিনী। পরিস্থিতি মোকাবেলায় তারা দ্রুত কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞাপন