শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০
আন্তর্জাতিক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫। লক্ষাধিক মানুষ পানিবন্দি, আশ্রয়কেন্দ্রে হাজার হাজার বাস্তুচ্যুত নাগরিক।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠেছে। আসামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হওয়ায় চলতি বর্ষা মৌসুমে রাজ্যটিতে মোট প্রাণহানি বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে।

বন্যার কারণে আসামের শিবসাগর, গোলাঘাট, জোরহাট ও কামরূপসহ অন্তত ১৪টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ায় খুলতে হয়েছে শতাধিক আশ্রয়কেন্দ্র, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত নাগরিক আশ্রয় নিয়েছেন।

দুর্গম ও প্লাবিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে জাতীয় দুর্যোগ প্রশমন বাহিনী, রাজ্য দুর্যোগ প্রশমন বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর বিশেষ দল।

এছাড়া, আসামের পাশাপাশি মেঘালয় ও অরুণাচল প্রদেশেও পাহাড়ি ধস ও নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি, উত্তর প্রদেশের বেশ কয়েকটি জেলায় টানা বৃষ্টির ফলে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজ্যটির প্রধান নদী গঙ্গা ও যমুনার পানি একাধিক পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে।

বিজ্ঞাপন