রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছর পূর্তি

হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকী পালন করছে জাপান।

হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছর পূর্তি

১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা প্রথম পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকী পালিত হচ্ছে।

এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। জাপান সরকার পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের আহ্বান জানিয়ে দিবসটি স্মরণ করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের 'ম্যানহাটন প্রকল্প'-এর অধীনে তৈরি 'দ্য লিটল বয়' নামের পারমাণবিক বোমাটি হিরোশিমার ওপর ফেলা হয়েছিল। এই হামলার ফলে আনুমানিক ৯০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক।

বোমার বিস্ফোরণে হিরোশিমার তৎকালীন জনসংখ্যার ৩৯ শতাংশ মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায়। পারমাণবিক তেজস্ক্রিয়তা ও অগ্নিকাণ্ডে শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

দিবসটি উপলক্ষে হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে স্মৃতি তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিশ্ব নেতাদের কাছে পারমাণবিক অস্ত্র বিলোপ ও স্থায়ী শান্তির আহ্বান জানানো হয়।

হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার তিন দিন পর, ১৯৪৫ সালের ৯ আগস্ট নাগাসাকি শহরে দ্বিতীয় পারমাণবিক বোমা 'ফ্যাট ম্যান' ফেলা হয়।

বিজ্ঞাপন