জাপানের হিরোশিমায় আজ পারমাণবিক বোমা হামলার ৮১ বছরপূর্তি। ১৯৪৫ সালের ৬ আগস্ট স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্র হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
এই হামলায় মাত্র কয়েক মুহূর্তের মধ্যে প্রাণ হারায় ৭০ হাজার মানুষ। প্রতি বছর এ দিনটি স্মরণে হিরোশিমা শহরে আয়োজন করা হয় স্মরণসভার।
স্মরণসভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক প্রধান বলেন, "এমন দিনের পুনরাবৃত্তি কখনোই হতে দেওয়া উচিত নয়।"
হিরোশিমায় হামলার ঠিক দুই দিন পর, ৮ আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা হামলা চালানো হয়। দুটি বিস্ফোরণে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ নিহত হয়।
এরপর আরও প্রায় একই সংখ্যক মানুষ দগ্ধ ও তেজস্ক্রিয়তায় মারা যান। হামলার পর বেঁচে যাওয়া প্রায় সাড়ে ছয় লাখ মানুষ হিবাকুশা নামে পরিচিত।