বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
আন্তর্জাতিক

ওমান ও ইরানের মধ্যে নতুন রুট চূড়ান্ত, খুলতে পারে হরমুজ

ওমান ও ইরান নতুন রুট নিয়ে ঐকমত্যে পৌঁছেছে, খুলতে পারে হরমুজ প্রণালি।

ওমান ও ইরানের মধ্যে নতুন রুট চূড়ান্ত, খুলতে পারে হরমুজ

বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নতুন রুট নিয়ে ইরান ও ওমান ঐকমত্যে পৌঁছেছে। দুই দেশ বর্তমানে এই জলপথ যৌথভাবে পরিচালনার বিষয়টি পর্যালোচনা করছে। উভয় দেশই শিগগিরই এই জলপথ আবারও জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও মাস্কাটের মধ্যে সমঝোতা হলেও মার্কিন নৌ অবরোধ এবং হুমকি পরিস্থিতি এই প্রক্রিয়াকে অনিশ্চয়তার দিকে নিতে পারে। আলোচনায় যুক্তরাষ্ট্রের কোনো অংশগ্রহণ ছিল না বলেও জানা গেছে।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে উপসাগরে প্রবেশ করা জাহাজগুলোর নিয়ন্ত্রণ পেতে পারে তেহরান।

এদিকে, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি লোহিত সাগরের ইয়ানবু বন্দরের কাছে এবং এডেন উপসাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের কুমজার উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে জাহাজের নাবিক এবং জাহাজ নিরাপদ রয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন