সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজে নতুন পথ খোলার বৈঠক স্থগিত করেছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালিতে নতুন পথ খোলার বৈঠক স্থগিত করেছে উপসাগরীয় দেশগুলো।

হরমুজে নতুন পথ খোলার বৈঠক স্থগিত করেছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালিতে নতুন পথ খোলা নিয়ে ওমানে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ স্থগিত করা হয়েছে।

ওমানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কয়েকটি দেশের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে বৈঠকের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।

হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের যৌথ পথ খোলার বিষয়ে মাসকাটে আজ বৈঠক হওয়ার কথা ছিল।

এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন