সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান-আমিরাতের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে

ইরান ও আমিরাতের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট।

ইরান-আমিরাতের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সম্পর্কের অবনতি ঘটলেও, বর্তমানে নতুন অধ্যায় শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

১৩ সেপ্টেম্বর রোববার ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

পেজেশকিয়ান বলেন, "আবুধাবির ক্রাউন প্রিন্সের সঙ্গে আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা অতীতের অধ্যায় পেছনে ফেলে ভবিষ্যতের দিকে তাকাব এবং একসঙ্গে সেই ভবিষ্যৎ গড়ে তুলব এ বিষয়ে আমরা একমত হয়েছি।"

এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দৃশ্যপটে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে দুই দেশের সম্পর্ক পুনঃসংযোগের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন