মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
আন্তর্জাতিক

ইরান চায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধ হোক

ইরান দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধ হওয়া প্রয়োজন।

ইরান চায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধ হোক

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধের দাবি জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। শনিবার রাজধানীতে অনুষ্ঠিত একটি সেমিনারে তিনি বলেন, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকারের নামে বিভিন্ন দেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

‘নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস’ নামের প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে অংশগ্রহণ করেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা। তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরেন।

সাবেক উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তিনি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনীতিকদের এই পরিবর্তন ধরার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ‘বিশ্ব একশক্তির প্রভাব থেকে বের হয়ে আসছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এখনো প্রতিরক্ষা নীতি নেই।’

জলিল রহিমি জাহানাবাদি বলেন, যুদ্ধটি ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ। তিনি দাবি করেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা বলে চালানো এই যুদ্ধের মূল লক্ষ্য চীনসহ এশিয়ার ক্ষমতা খর্ব করা।

ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘ইরানের সঙ্গে আরব প্রতিবেশী দেশগুলোর সমস্যা নেই, সমস্যা সেসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর।’ তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও দপ্তর বন্ধের আহ্বান জানান।

বিজ্ঞাপন