বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কুয়েতকে ২ বিলিয়ন ডলারের ড্রোন প্রতিরক্ষা সিস্টেম বিক্রি

যুক্তরাষ্ট্র কুয়েতকে ২ বিলিয়ন ডলারের ড্রোন প্রতিরক্ষা সিস্টেম বিক্রির অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্রের কুয়েতকে ২ বিলিয়ন ডলারের ড্রোন প্রতিরক্ষা সিস্টেম বিক্রি

যুক্তরাষ্ট্র সম্প্রতি কুয়েতকে প্রায় ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলারের ড্রোন প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তটি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ৫ জুন ঘোষণা করা হয়।

বিক্রির আওতায় কুয়েত আধুনিক কাউন্টার-আনম্যানড এরিয়াল সিস্টেমস (ড্রোন প্রতিরোধ প্রযুক্তি) পাবে, যার মধ্যে রোডরানার-মিউনিশন ও অ্যানভিল-কাইনেটিক সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া লঞ্চ বক্স, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, দীর্ঘ-পাল্লার সেন্ট্রি টাওয়ার, সামুদ্রিক সেন্ট্রি টাওয়ার, পালসার ইলেকট্রোম্যাগনেটিক ওয়্যারফেয়ার সিস্টেম এবং ট্যাকটিক্যাল অপারেশন সেন্টারসহ বিভিন্ন সরঞ্জাম এই চুক্তির অংশ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, এই বিক্রির মাধ্যমে কুয়েতের বর্তমান ও ভবিষ্যৎ ড্রোন হুমকি মোকাবিলার সক্ষমতা আরও বাড়বে।

এতে কুয়েতের নিরাপত্তা বাড়ার পাশাপাশি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য পূরণেও সহায়তা করবে। ওয়াশিংটন কুয়েতকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন