বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
আন্তর্জাতিক

যুদ্ধক্ষেত্রে সৈন্যদের ঝুঁকি কমাতে এআইনির্ভর রোবট তৈরি করছে শিফটার্স

ইসরায়েলি প্রতিষ্ঠান শিফটার্স যুদ্ধক্ষেত্রে সৈন্যদের ঝুঁকি কমাতে এআইনির্ভর রোবট তৈরি করছে।

যুদ্ধক্ষেত্রে সৈন্যদের ঝুঁকি কমাতে এআইনির্ভর রোবট তৈরি করছে শিফটার্স

ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান শিফটার্স যুদ্ধক্ষেত্রে সৈন্যদের ঝুঁকি কমাতে 'এআইনির্ভর স্বয়ংক্রিয় রোবট' তৈরি করছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি ১০ দশমিক ২ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে এই প্রকল্পে।

ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানটি ইসরায়েল থেকে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে। ২০২৩ সালে প্রতিষ্ঠিত শিফটার্স স্বয়ংক্রিয় ফিল্ড রোবট তৈরি করছে, যা সেনাদের আগে বিপজ্জনক এলাকায় প্রবেশ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সক্ষম।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের রোবটিক প্রযুক্তির মূল লক্ষ্য হলো যুদ্ধক্ষেত্রে সৈন্যদের ঝুঁকি কমানো। এআইচালিত রোবটগুলো ধ্বংসস্তূপ, টানেল, দূষিত এলাকা বা সংঘাতপূর্ণ অঞ্চলে অভিযান চালাতে পারবে। তবে, পুরো কার্যক্রম হিউম্যান অপারেটরের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

শিফটার্সের প্রধান প্রযুক্তিগুলোর মধ্যে ‘ট্রাস্ট’ এবং ‘রিটা’ অন্তর্ভুক্ত। ‘ট্রাস্ট’ হলো চার পায়ে চলাচলকারী স্বয়ংক্রিয় রোবট, যা চীনের উদ্ভাবিত রোবট ডগের মতো। অন্যদিকে, ‘রিটা’ হলো এআইভিত্তিক সফটওয়্যার, যা রোবটগুলোর চলাচল, নেভিগেশন, আবহাওয়া বিশ্লেষণ ও কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা অফের বালিন বলেন, বিপজ্জনক পরিবেশে প্রথমে মানুষের পরিবর্তে রোবট পাঠানোই হওয়া উচিত। নতুন বিনিয়োগ তাদের প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

শিফটার্সের পরিকল্পনা রয়েছে প্রতিরক্ষা খাত ছাড়াও অবকাঠামো পরিদর্শন, কৃষি, খনি শিল্প এবং উদ্ধার কার্যক্রমে এসব রোবট ব্যবহারের। প্রতিষ্ঠানটি আগামী জুনে ফ্রান্সে অনুষ্ঠিত প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শনী ইউরোসেটরিতে তাদের ‘ট্রাস্ট’ রোবট উন্মোচন করবে।

তবে, এই অ্যাডভান্সড টেকনোলজি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। কারণ, এই রোবটগুলোকে মডিফাই করে উন্নত 'মেশিন-গান' ইন্সটল করা সম্ভব, যা শত্রু এলাকায় যেকোনো টার্গেটকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে 'এলিমিনেট' করতে পারে।

বিজ্ঞাপন