শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

১২ মাসের মধ্যে বাংলাদেশে এআই ডেটা সেন্টার চালুর পরিকল্পনা

বাংলাদেশ আগামী ১২ মাসের মধ্যে নিজস্ব এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে।

১২ মাসের মধ্যে বাংলাদেশে এআই ডেটা সেন্টার চালুর পরিকল্পনা

বাংলাদেশ আগামী ১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করার পরিকল্পনা করছে। এ উদ্যোগে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। তবে, অবকাঠামো তৈরির স্থান এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ।

বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, এই প্রকল্পের অংশ হিসেবে শিগগিরই বাংলাদেশে অফিস খুলতে যাচ্ছে বেশ কয়েকটি মার্কিন প্রযুক্তি কোম্পানি।

বাংলাদেশ মাতৃভাষা বাংলায় নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টারের যাত্রা শুরু করতে চায়। সরকারের লক্ষ্য প্রযুক্তিনির্ভর ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও অন্যান্য দেশের সাথে আলোচনা চলছে।

রেহান আসাদ বলেন, “আমরা আগামী ১২ মাসের মধ্যে দেশে এআই বেজ হাইপার স্কেল ক্লাউড কমপেটিংয়ের ইনফাস্ট্রাকচার শুরু করব। এটি আমরা নিজস্ব অর্থায়নে করব।” তিনি আরও জানান, ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা মেটানো চ্যালেঞ্জিং হতে পারে, তবে সরকার এ বিষয়ে উদ্বিগ্ন নয়।

তিনি বলেন, “ডেটা সেন্টারের নিরাপত্তার জন্য ভূমিকম্প প্রবণ এলাকা ও বিদ্যুৎ ও পানির বিষয়গুলো গুরুত্বপূর্ণ।” এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, এআই চিপ তৈরির ক্ষেত্রে পরিবেশ দূষণের বিষয়গুলোও আমলে নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, “আগে আমাদের ম্যানেজমেন্টটা করতে হবে। বাংলাদেশে শিগগিরই তারা একটি অফিস খুলবে।” বিকেলে, প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে বৈঠক করতে মন্ত্রণালয়ে আসেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এরিক গিলান।

বিজ্ঞাপন