সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১ যুদ্ধবিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত

ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ৮১ যুদ্ধবিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে, বাজারমূল্য ৩৩০ কোটি ডলার।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১ যুদ্ধবিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। গত আট মাসে অন্তত ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩০ কোটি ডলার।

সম্প্রতি কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে ১২টি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি এফ-৩৫এ লাইটনিং-২ স্টেলথ যুদ্ধবিমান এবং ২টি এ-১০ থান্ডারবোল্ট ২ যুদ্ধবিমান অন্তর্ভুক্ত রয়েছে।

নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে। প্রতিটি ড্রোনের মূল্য ৩ থেকে ৫ কোটি ডলার বলে ধারণা করা হচ্ছে।

২ মার্চ কুয়েতের আকাশে 'ফ্রেন্ডলি ফায়ার' হামলায় ৩০ মিলিয়নের বেশি ডলার মূল্যের তিনটি এফ-১৫ই বিমান ভূপাতিত হয়। এছাড়াও, এপ্রিলে ইরানের আকাশে যুদ্ধ অভিযানের সময় একটি বিমান ধ্বংস হয়।

সিআরএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বরে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের হামলার সময় আটটি এফ-১৫ই বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

বিশ্লেষণে গত ১৯ মার্চ ইরানের হামলার মুখে মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম প্রজন্মের একটি এফ-৩৫এ যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে, যার মূল্য ৯ কোটি ২০ লাখ ডলারের বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি 'অপারেশন এপিক ফিউরি' নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। জুনের প্রথম সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। তবে পরবর্তী মাসগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলার ঘটনা অব্যাহত থাকে।

বিজ্ঞাপন