জাতিসংঘ মিশনে ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) কঙ্গোর উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ জন সদস্য। বুধবার (৪ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানে তারা ঢাকা ত্যাগ করেন।
এই কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান। বিমানবন্দরে তাদের সাফল্য অক্ষুণ্ণ রাখতে দোয়া ও মোনাজাত করা হয়। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
কঙ্গোতে সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এই মিশনকে সামনে রেখে গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান কঙ্গোগামি বিমান বাহিনী কন্টিজেন্ট সদস্যের পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।