বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান বড়দিন উদযাপনে

প্রধানমন্ত্রী তারেক রহমান বড়দিন উদযাপনে ৩ কোটি টাকার অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান বড়দিন উদযাপনে

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপ অনুযায়ী, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২ কোটি টাকা অনুদান চেয়ে করা আবেদনের বিপরীতে ১ কোটি টাকা অতিরিক্ত দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২৫ ডিসেম্বর 'শুভ বড়দিন ২০২৬' উদযাপনের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়।

সারসংক্ষেপে জানানো হয়েছে, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, চলতি ২০২৬ সালেও বড়দিন উপলক্ষে ২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী ৩ কোটি টাকার অনুদান দেওয়ার নির্দেশ দেন।

বিজ্ঞাপন